ভোমরা স্থলবন্দরে ভারতীয় দুটি ট্রাকের চাপে পিষ্ট হয়ে শ্রমিক দুলাল সরকার (৫০) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক দুলাল সরকার সাতক্ষীরা শহরের ফুলতলা গ্রামের বুলিন সরকারের ছেলে।

ভোমরা বন্দরের শ্রমিকরা জানান, ভারতীয় পাথরের গাড়ি আনলোড করার সময় দুই ট্রাকের মাঝে পড়ে শ্রমিক দুলাল সরকার। এ সময় দুই ট্রাকের চাপে পিষ্ট হয়ে তিনি মারা যান।

ভোমরা বন্দরের ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক বিশ্বজিত সরকার জানান, ভারতীয় দুই ট্রাকের চাপে পিষ্ট হয়ে শ্রমিক দুলাল সরকার নিহত হয়েছেন। মরদেহটি উদ্ধার করা হয়েছে।

ট্রাক দুটিকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।