ঝিনাইদহে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সকালে শহরের পায়রা চত্বরে জেলা ট্রাক শ্রমিক সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে এ বস্ত্র বিতরণ করা হয়। জেলা ট্রাক শ্রমিক সমাজকল্যাণ সংস্থার সভাপতি জাহাঙ্গীর আলম সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল সামী। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থাটির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মোশারেফ।