এতে অংশগ্রহণকারী এসএমই গ্রাহকদের মধ্যে মোট ২০ কোটি ৫০ লাখ টাকার অনুমোদিত ঋণের সম্মতিপত্র বিতরণ করা হয়। এনসিসি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এম খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম ও মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ইভিপি ও হেড অব সাসটেইনেবল অ্যান্ড উইমেনস ব্যাংকিং নিঘাত মমতাজ; এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন; এসভিপি ও ঢাকা আউটস্কার্ট অঞ্চলের প্রধান মো. জসিম উদ্দিন; প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা ও সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপকরাসহ এসএমই উদ্যোক্তা ও গ্রাহকরা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এম খোরশেদ আলম বলেন, ‘টেকসই অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা বিকাশে সিএমএসএমই খাতের গুরুত্ব অপরিসীম। এ খাতের বিকাশে প্রয়োজনভিত্তিক আর্থিক ও ডিজিটাল সেবা নিশ্চিত করতে এনসিসি ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।’

অন্যদিকে উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম বলেন, ‘সিএমএসএমই খাতের বিকাশে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন রিফাইন্যান্স, প্রিফাইন্যান্স এবং ক্রেডিট গ্যারান্টি স্কিম উদ্যোক্তাদের অর্থায়ন সহজ করেছে। এনসিসি ব্যাংক ধারাবাহিকভাবে সিএমএসএমই অর্থায়ন সম্প্রসারণে সফলতা অর্জন করছে এবং ভবিষ্যতেও এ খাতে আরো বেশি বিনিয়োগের মাধ্যমে দেশের উদ্যোক্তাদের পাশে থাকবে।’