কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৫৪তম সভা গতকাল পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আইজিপি ও ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম। এ সময় এআইজি মো. মনিরুল ইসলাম, মো. আতিকুল ইসলাম, আবু হাসান মুহম্মদ তারিক, মো. মাহাবুবর রহমান, মোহাম্মদ আলী মিয়া, হাবিবুর রহমান, ডিআইজি মো. আমিনুল ইসলাম ও কাজী জিয়া উদ্দিন, অ্যাডিশনাল ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম, মুনতাসিরুল ইসলাম ও সুফিয়ান আহমেদ, পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি ইন্সপেক্টর বিএম ফরমান আলী, স্বতন্ত্র পরিচালক মাসুদ খান ও কাজী মসিহুর রহমান এবং ব্যাংকের এমডি মসিউল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫৪তম সভা অনুষ্ঠিত
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৫৪তম সভা গতকাল পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়েছে।










