সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। সভায় আরো উপস্থিত ছিলেন পরিচালক মতিউর রহমান, এসআই চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মাসুদ হোসেন, মামুনুর রশিদ, ডা. শামীম খান, মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন, ডিএমডি খসরু চৌধুরী এবং ডিএমডি ও সিএফও প্রবীর চন্দ্র দাস।

এছাড়া সভায় সাধারণ শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা কোম্পানির বর্তমান অগ্রগতি ও সামগ্রিক সাফল্যের জন্য পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

সভায় শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের পাশাপাশি ৩৭ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান তোফাজ্জল হোসেন অংশগ্রহণকারী শেয়ারহোল্ডার, পরিচালক ও উদ্যোক্তাদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে কোম্পানির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।