দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ঢাকা রিজিওনাল কমিটির (ডিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে মাহমুদুর রহমান ও সেক্রেটারি হিসেবে মো. আকিজুর রহমান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ডিআরসির সভায় তাদের নির্বাচন হয়। গত ২৪ জুন থেকে তারা দায়িত্ব পালন শুরু করেছেন।
মাহমুদুর রহমান এর আগে ডিআরসির সেক্রেটারি ছিলেন। বর্তমানে তিনি এসিএনএবিন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসে ডিরেক্টর (অ্যাস্যুরেন্স অ্যান্ড অ্যাডভাইজরি) পদে কাজ করছেন। ২০১২ সালে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে উত্তীর্ণ হন ও এসিএনএবিন থেকে আর্টিকেলশিপ শেষ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিষয়ে বিবিএ ও এমবিএ করেছেন। পাশাপাশি সিমা (ইউকে) ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও তিনি আন্তর্জাতিক নানা প্রশিক্ষণে অংশ নিয়েছেন।
মো. আকিজুর রহমান আইসিএবির ফেলো সদস্য। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ২০০৬ সালে অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০১২ সালে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে উত্তীর্ণ হন এবং এসএফ আহমেদ অ্যান্ড কো. থেকে আর্টিকেলশিপ শেষ করেন। তিনি আখতার আমির অ্যান্ড কো. তে পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আইসিএবির বিভিন্ন স্টিয়ারিং কমিটি ও ডিআরসির কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
ডিআরসি নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়েছে ও তাদের সাফল্য কামনা করেছে। —বিজ্ঞপ্তি










