অ্যামাজনের প্রাইম এয়ার ডেলিভারি ড্রোনের আওতায় আসছে যুক্তরাষ্ট্রের আরো একটি শহর। সম্প্রতি অ্যারিজোনার সরবরাহ চেইনে ড্রোন ব্যবহারের কথা জানিয়েছে মার্কিন আ রিটেইল জায়ান্ট। দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও স্থানীয় সরকারের অনুমোদন সাপেক্ষে চলতি বছরই এ সেবা চালু হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরে অ্যামাজনের বিদ্যমান পরিষেবা কাঠামোয় কিছু রদবদল আসছে। গত বছর অ্যামাজন জানিয়েছিল, ইতালি ও যুক্তরাজ্যের সরবরাহ ব্যবস্থায় ‍যুক্ত করবে ড্রোন। এদিকে আরেক খুচরা পণ্য জায়ান্ট ওয়ালমার্টও নিজস্ব ড্রোন ডেলিভারি নিয়ে কাজ করছে। জানুয়ারিতে ডালাসের পরিষেবার লক্ষ্যমাত্রা ঘোষণা করে প্রতিষ্ঠানটি। খবর: ফক্স বিজনেস