ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘ইনোভেশন অ্যান্ড স্টার্টআপ শোকেস’ শীর্ষক প্রতিযোগিতা। এ আয়োজনের জুরি বোর্ডে ছিলেন এডিএন গ্রুপের চেয়ারম্যান আসিফ মাহমুদ, বিএসিসিওর প্রেসিডেন্ট ও ডিজিকন টেকনোলজিসের সহপ্রতিষ্ঠাতা ওয়াহিদ শরিফ; চালডালের সহপ্রতিষ্ঠাতা ও সিওও জিয়া আশরাফ এবং ডাটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ড. হাসান ইমামসহ স্বনামধন্য উদ্যোক্তারা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, ভিসি অধ্যাপক ড. তানভীর হাসান, প্রো-ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, কোষাধ্যক্ষ খন্দকার মো. ইফতেখার হায়দারসহ সংশ্লিষ্টরা।