স্বাধীনতা দিবস ও বিশ্ব কিডনি দিবস উপলক্ষে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। এ ক্যাম্পে বিনামূল্যে রোগীদের চিকিৎসা পরামর্শ দেয়া হবে। পাশাপাশি কিডনি সম্পর্কিত গুরুত্বপূর্ণ পরীক্ষা সিরাম ক্রিয়েটিনিন সম্পূর্ণ ফ্রি করা হবে।
এছাড়া মাত্র ১ হাজার ২০০ টাকার একটি প্যাকেজে পাঁচটি পরীক্ষা করানো যাবে। পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে— আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, সিবিসি, ইউরিন আরই ও সিরাম ক্রিয়েটিনিন। একই সঙ্গে পাঁচজন দরিদ্র রোগীকে এক বছর পর্যন্ত বিনামূল্যে ডায়ালাইসিস সেবা দেয়া হবে (ওষুধ ব্যতীত)।
আগামীকাল ১৩ মার্চ বিশ্ব কিডনি দিবস পালন করা হবে। এ বছরের প্রতিপাদ্য বিষয় হলো— ‘আর ইয়োর কিডনিস ওকে? ডিটেক্ট আর্লি, প্রোটেক্ট কিডনি হেলথ।’ অর্থাৎ ‘আপনার কিডনি ঠিক আছে কি? তাড়াতাড়ি পরীক্ষা করুন, কিডনির স্বাস্থ্য রক্ষা করুন’।
ইনসাফ বারাকাহ হাসপাতাল সচেতনতা বাড়াতে রাজধানীর বিভিন্ন এলাকায় পোস্টার লাগানো ও লিফলেট বিতরণ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সচেতনতামূলক ভিডিও প্রচার করা হচ্ছে।
আন্তর্জাতিক পরিসংখ্যানে দেখা যায়, বর্তমানে বিশ্বে প্রায় ৮৫ কোটি কিডনি রোগী রয়েছে। বাংলাদেশে ২ কোটির বেশি মানুষ কিডনি রোগে আক্রান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে ৫০ লাখের বেশি কিডনি বিকল রোগী চিকিৎসার অভাবে মারা যাবে।
উল্লেখ্য, ইনসাফ বারাকাহ হাসপাতালে গত বছর ১৫ দিনের ক্যাম্পে ১ হাজার ৩৯৩ জন রোগীর সেরাম ক্রিয়েটিনিন ও ইউরিন আর/ই পরীক্ষা বিনামূল্যে করা হয়েছিল। এর মধ্যে ১৪৯ জনের রক্ত ও প্রস্রাব পরীক্ষায় কিডনি জটিলতা দেখা যায়। —বিজ্ঞপ্তি










