নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে ‘সামার সেমিস্টার-২০২৪ ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দ্য ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাভেদ মুনির আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য শীমা আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোষাধ্যক্ষ ও প্রো-ভিসি (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান। রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন। এ সময় স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ১৮ জন শিক্ষার্থীকে শতভাগ মেধাবৃত্তি প্রদান করা হয়।
এনএসইউতে নবীন শিক্ষার্থীদের সামার-২০২৪ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে ‘সামার সেমিস্টার-২০২৪ ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত হয়েছে।










