ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটের বিদ্যমান বাজারদরে ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার বিক্রি সম্পন্ন করবেন তিনি। ডিএসই সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত আরডি ফুডের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৭৫ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৯ কোটি ৫০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৯৫৬। এর ৩৩ দশমিক ৫৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৩ দশমিক ২৫ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫৩ দশমিক ১৯ শতাংশ শেয়ার রয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) আরডি ফুডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৩২ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে আরডি ফুডের ইপিএস হয়েছে ৬১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ৯২ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে আরডি ফুডের ইপিএস হয়েছে ১ টাকা ১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩৮ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ৫১ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে আরডি ফুডের ইপিএস হয়েছে ১ টাকা ৩৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১৮ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকায়।

আরডি ফুডের সর্বশেষ সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-৩’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।