বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাসকে জানা ও উদযাপনের লক্ষ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ, আলোকচিত্র, চিত্রাঙ্কন, সৃজনশীল বক্তৃতা, আবৃত্তি ও তাৎক্ষণিক প্রশ্নোত্তরসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা ও আঞ্চলিক বিতর্ক অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. নুরুল আবসার। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া, এনডিএফ বিডির কো-চেয়ারম্যান ও চট্টগ্রাম জোনাল হেড জুয়েল চৌধুরী, বণিক বার্তা চট্টগ্রামের ব্যুরো প্রধান রাশেদ এইচ চৌধুরী এবং এডুমিগের পরিচালক আব্বাস তৈয়ব করিমী।
সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং অংশগ্রহণকারীদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন।










