টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ১২ এবং লক্ষ্যমাত্রা ১২ দশমিক ৭ অর্জনের প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) ২০২৪-২৫ অর্থবছর থেকে দেশে টেকসই সরকারি ক্রয় (এসপিপি) পাইলটিং করার পরিকল্পনা করছে। সম্প্রতি ঢাকায় এসপিপি বিষয়ে মাস্টার প্রশিক্ষকদের তিনদিনের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান বিপিপিএর সিইও মো. শোহেলের রহমান চৌধুরী। প্রশিক্ষণে বিপিপিএর কর্মকর্তা, জাতীয় প্রকিউরমেন্ট প্রশিক্ষক এবং বিভিন্ন ক্রয়কারী সংস্থার ৩৮ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্বব্যাংক, ঢাকা অফিসের লিড প্রকিউরমেন্ট স্পেশালিস্ট নাগরাজু দুথালুরি এবং স্বাগত মন্তব্য দেন অপারেশনস ম্যানেজার গেইল মার্টিন।