নতুন পরিষদে ব্যাংক এশিয়া পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও করপোরেট অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান মাহতাব ওসমানী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি বিদায়ী প্রেসিডেন্ট আসিফ খানের স্থলাভিষিক্ত হয়েছেন।

সংগঠনের নতুন কার্যনির্বাহী পরিষদে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজী মনিরুল ইসলাম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। শান্তা সিকিউরিটিজ লিমিটেডের হেড অব রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং এসএম গালিবুর রহমান সেক্রেটারি ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের হেড অব ওয়েলথ অ্যান্ড অ্যাডভাইজরি বিজনেস মো. সাকিব চৌধুরী ট্রেজারার নির্বাচিত হয়েছেন।

পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন এজ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আসিফ খান, ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সিনিয়র পোর্টফোলিও ম্যানেজার এসএম সামিউজ্জামান ও লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ম্যানেজার-স্ট্র্যাটেজি সাদ মোহাম্মদ নিয়ামতুল্লাহ।

সিএফএ সোসাইটি বাংলাদেশ দেশের সিএফএ চার্টারহোল্ডার ও বিনিয়োগ পেশাজীবীদের প্রতিনিধিত্বকারী একটি পেশাজীবী সংগঠন। ফাইন্যান্স ও বিনিয়োগবিষয়ক জ্ঞানচর্চার প্রসার, বিনিয়োগ পেশায় নৈতিকতা ও পেশাদারত্বের উন্নয়ন, নীতিনির্ধারক ও নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি এবং সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে সংগঠনটি।