পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানি সমাপ্ত ২০২৩ হিসাব বছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। কোম্পানি দুটি হলো এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশ পিএলসি ও সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গতকাল স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এক্সিম ব্যাংক: ২০২৩ হিসাব বছরের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছিল। আলোচ্য হিসাব বছরে এক্সিম ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৫৭ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকায়।

চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির মুনাফা বেড়েছে ৭১ দশমিক ৪৩ শতাংশ। আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৪ পয়সা। গত ৩১ মার্চ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩ টাকা ২৪ পয়সায়। 

সেন্ট্রাল ইন্স্যুরেন্স: কোম্পানিটি ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৩ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৯৬ পয়সা (পুনর্মূল্যায়িত)।

চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৪ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৫১ পয়সা। ৩১ মার্চ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫০ টাকা ২৮ পয়সা।