এসিআই লিমিটেডের গত সপ্তাহের চার কার্যদিবসে শেয়ারদর বেড়েছে ২৯ দশমিক শূন্য ৩ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ১৬০ টাকায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ১২৪ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি ২০২৩-২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৮ টাকা ২৭ পয়সায়, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১ টাকা ৪৫ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০০ টাকা ৩৬ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৪৮ পয়সা। আগের হিসাব বছরে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ৪ টাকা ৯৮ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১১৩ টাকা ৬৭ পয়সায়।
২০২১-২২ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ৫০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে এসিআই লিমিটেড। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৫ টাকা ২৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৭৮ পয়সা।
৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ১৪১ টাকা ৯৮ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৪১ টাকা ৪৩ পয়সা।
সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের মোট ৮০ শতাংশ লভ্যাংশ দিয়েছে এসিআই লিমিটেড। এর মধ্যে ৬৫ শতাংশ নগদ ও বাকি ১৫ শতাংশ স্টক লভ্যাংশ। সমাপ্ত ২০১৯-২০ হিসাব বছরে ৯০ শতাংশ লভ্যাংশ দেয় কোম্পানি। এর মধ্যে ৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ। আগের হিসাব বছরে ১১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এর মধ্যে ১০০ শতাংশ নগদ ও বাকি ১৫ শতাংশ স্টক লভ্যাংশ। ২০১৭-১৮ হিসাব বছরের জন্য ১১৮ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১১৫ শতাংশ নগদ ও সাড়ে ৩ শতাংশ স্টক লভ্যাংশ।










