বাংলাদেশে উদ্ভাবনের জগতে নতুন অধ্যায়ের সূচনা করেছে আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এই ব্র্যান্ডের লোগো ও ট্যাগলাইন দেয়া হয়েছে ‘ডিজাইন্ড ফর নাউ’। রোববার (২৪ আগস্ট) আকিজ হাউসে এক অনুষ্ঠানে এই ব্র্যান্ডের যাত্রা শুরু হয়।
প্রাথমিকভাবে ইনোভার বাজারে এনেছে গুণগত মানসম্পন্ন এলইডি লাইটিং ও সুইচ এক্সেসরিজ পণ্য। তবে ভবিষ্যতে হোম অ্যাপ্লায়েন্স, ওয়াটার পাম্প, হার্ডওয়্যার ও পাওয়ার টুলস ও ক্যাবলসের মতো ভিন্নধর্মী পণ্যও বাজারে আনার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শেখ জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান এ কে জোয়াদ্দার, আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রধান নির্বাহী মাসুদ আল আমিন রাজীব, অপারেশন প্রধান প্রকৌশলী তৌহিদুল ইসলাম ফয়সাল, বিপণন প্রধান মো. সাজ্জাদুল ইসলামসহ বিভিন্ন ব্যবসা ইউনিট প্রধান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
—বিজ্ঞপ্তি










