চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) সব কর্মকর্তা বাংলাদেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সাম্প্রতিক বন্যায় কবলিত এলাকায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবতার সেবায় এ অর্থ দেয়া হবে। —বিজ্ঞপ্তি