এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আইপিডিসি ফাইন্যান্সের হেড অব রিটেইল বিজনেস মোহাম্মদ মনিরুল ইসলাম এবং বিটিআইয়ের নির্বাহী পরিচালক (মার্কেটিং) মাশরুর হাসান মিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।
আর্থিক প্রতিষ্ঠানটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ অংশীদারত্বের মাধ্যমে আবাসন ও অর্থায়ন সেবাকে এক প্লাটফর্মে এনে সম্ভাব্য ফ্ল্যাট ক্রেতাদের জন্য একটি সমন্বিত সমাধান নিশ্চিত করা হবে। এর আওতায় বিটিআইয়ের নির্বাচিত আবাসন প্রকল্পের ক্রেতারা বিশেষ বুকিং উপহার, অ্যাপার্টমেন্টের ওপর বিশেষ মূল্যছাড়, প্রতিযোগিতামূলক সুদের হারে গৃহঋণ এবং ঋণ প্রসেসিং ফিতে ছাড় পাবেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্সের হেড অব ডিস্ট্রিবিউশন (রিটেইল বিজনেস) মোহাম্মদ শহিদুল ইসলাম, হেড অব মর্টগেজ (রিটেইল বিজনেস) মেহেদী মাহমুদ খান এবং হেড অব হোম লোন সেলস (মেট্রো) মো. ইমরান হোসেন। অন্যদিকে বিটিআইয়ের পক্ষে ছিলেন জেনারেল ম্যানেজার (সেলস) চঞ্চল মজুমদার, সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মদ জাকির হোসেন ও সিনিয়র এক্সিকিউটিভ (মার্কেটিং) মো. রকিবুল ইসলাম অনিক।










