কোম্পানিটিকে বিদ্যমান ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। গতকাল থেকেই এটি কার্যকর হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, নির্ধারিত সময়ের মধ্যে ঘোষিত লভ্যাংশ বিতরণে ব্যর্থ হওয়ায় এ বছরের জানুয়ারিতে দেশ গার্মেন্টসকে ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন করা হয়েছিল। পরে কোম্পানিটি লভ্যাংশ বিতরণ করায় এর ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) দেশ গার্মেন্টসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫৭ টাকা ১২ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে দেশ গার্মেন্টসের ইপিএস হয়েছে ৭৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫৯ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫৭ টাকা ২ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে দেশ গার্মেন্টসের ইপিএস হয়েছে ৫৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৮ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৪৪ পয়সায়।

দেশের রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের পথিকৃৎ দেশ গার্মেন্টস ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০ কোটি ও পরিশোধিত মূলধন ৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৭ কোটি ৪৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮২ লাখ ৮৮ হাজার ৩৪২। এর ৫৪ দশমিক ৯৯ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ৬ দশমিক শূন্য ৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৮ দশমিক ৯৪ শতাংশ শেয়ার রয়েছে।