এ উপলক্ষে নতুন ঠিকানায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজুল ইসলাম আধুনিক সুবিধাসম্পন্ন স্থানান্তরিত শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব অ্যাডমিনিস্ট্রেশন গোলাম মাহমুদ রিজভীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও গ্রাহকরা। —বিজ্ঞপ্তি
এবি ব্যাংকের স্থানান্তরিত প্রগতি সরণি শাখার উদ্বোধন
এবি ব্যাংক পিএলসির প্রগতি সরণি শাখা সম্প্রতি রাজধানীর বারিধারা এলাকার ভাটারায় অবস্থিত আরিব টাওয়ারে (ব্লক-জে, বাড়ি-৪৮, প্রগতি সরণি সড়ক সংলগ্ন) স্থানান্তর করা হয়েছে।










