এ সময় শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগও নির্বাচন করা হয়। ব্যাংকের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রূপালী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ও চিফ ইনোভেশন অফিসার ফরিদা ইয়াসমিন। এ সময় তিনি জানান সরকারি পর্যায়ে যেসব সেবা প্রদান করা হয়, সেসব সেবাকে পর্যায়ক্রমে ডিজিটালাইজড করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি বলেন, ‘ব্যাংক একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। সেবার উৎকর্ষ সাধন, উদ্ভাবনী ধারণা সৃষ্টি এবং সেগুলোর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে গ্রাহকদের জন্য উত্তম সেবা নিশ্চিত করা হবে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ; মহাব্যবস্থাপক মো. নোমান মিয়া ও সালামুন নেছা এবং চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে রূপালী ব্যাংকের বিভিন্ন বিভাগ কর্তৃক উপস্থাপিত উদ্ভাবনী ধারণা ও ডিজিটাল সেবা উদ্যোগগুলো প্রদর্শন করা হয়। এর মধ্য থেকে নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে ব্যাংকের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’কে শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচন করা হয়।










