চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত কোম্পানির পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৩০ সূচক সমন্বয় করা হয়েছে। এতে নতুন করে ১০টি কোম্পানিকে সিএসই-৩০ সূচকে যুক্ত হয়েছে। বিপরীতে সূচকটি থেকে বাদ পড়েছে ১০টি কোম্পানি, যা কার্যকর হবে ১০ সেপ্টেম্বর।
গতকাল সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন করে যুক্ত কোম্পানির মধ্যে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবলস, ব্যাংক এশিয়া, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, বিএসআরএম স্টিলস, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ডিবিএইচ ফাইন্যান্স, মতিন স্পিনিং মিলস, এনআরবিসি ব্যাংক ও স্কয়ার টেক্সটাইলস। অন্যদিকে সূচকটি থেকে বাদ পড়েছে এপেক্স ফুটওয়্যার, এক্সিম ব্যাংক, ফারইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ব্যাংক, নাভানা সিএনজি, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, পূবালী ব্যাংক, সামিট অ্যালায়েন্স পোর্ট ও সামিট পাওয়ার।
নতুন ১০ কোম্পানি যুক্ত হওয়ায় ৩০ কোম্পানি হলো আমরা নেটওয়ার্কস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং করপোরেশন, বাংলাদেশ সাবমেরিন কেবলস, ব্যাংক এশিয়া, বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, বিএসআরএম স্টিলস, সিটি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ডিবিএইচ ফাইন্যান্স, ইস্টার্ন ব্যাংক, ইস্টার্ন হাউজিং, আইডিএলসি ফাইন্যান্স, যমুনা অয়েল, লাফার্জহোলসিম বাংলাদেশ, মতিন স্পিনিং, মেঘনা পেট্রোলিয়াম, এমজেএল বাংলাদেশ, এনআরবিসি ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পদ্মা অয়েল, প্রাইম ব্যাংক, স্কয়ার ফার্মা, স্কয়ার টেক্সটাইলস, একমি ল্যাবরেটরিজ, দ্য প্রিমিয়ার ব্যাংক, ইউনিক হোটেল ও উত্তরা ব্যাংক।
সুচকটিতে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মূলধনের প্রায় ২৭ দশমিক ৮৬ শতাংশ এবং ফ্রি-ফ্লোট বাজার মূলধনসহ সব নিবন্ধিত কোম্পানির ফ্রি-ফ্লোট বাজার মূলধনের প্রায় ৩৪ দশমিক ৮৫ শতাংশ।










