নতুন এ আউটলেট আধুনিক ও উন্নত শপিং পরিবেশের মাধ্যমে গ্রাহকদের সেবা দেয়ার পাশাপাশি রাজধানীর প্রাণবন্ত বাণিজ্যিক এলাকায় বাটার উপস্থিতি আরো শক্তিশালী করবে। কোম্পানিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত সেন্টার পয়েন্ট রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পোশাক ও ফুটওয়্যার ব্র্যান্ডগুলোর উপস্থিতিতে এটি একটি নতুন লাইফস্টাইল গন্তব্যে পরিণত হচ্ছে। এ প্রিমিয়াম স্থানে নতুন ফ্ল্যাগশিপ স্টোর চালুর মাধ্যমে বাটা তাদের বৈশ্বিক রিটেইল অভিজ্ঞতাকে দেশের গ্রাহকদের আরো কাছে নিয়ে এসেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা ও বাটার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সিয়াম আহমেদ ও বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারিয়া ইয়াসমিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইপিসিও ডেভেলপমেন্টস (বাংলাদেশ) লিমিটেডের এমডি খন্দকার জায়েদ আহসান। বাটা বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ছিলেন ফাইন্যান্স ডিরেক্টর ইলিয়াস আহমেদ, এইচআর ডিরেক্টর মালিক মেহেদী কবির, রিটেইল ডিরেক্টর আরফানুল হক, হেড অব মার্কেটিং নূসরাত হাসান ও চিফ অব আইঅ্যান্ডডি অ্যান্ড ফ্র্যাঞ্চাইজি মো. সাইদুর রহমান। এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

নতুন এ ফ্ল্যাগশিপ স্টোরে বাটার আধুনিক ডিজাইনের পাশাপাশি পুরুষ, নারী ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের ফুটওয়্যার ও লাইফস্টাইল কালেকশন রয়েছে।