দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নির্বাচিত কোম্পানির সূচক ডিএসই-৩০-এ অন্তর্ভুক্ত গতকাল অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে। তবে এদিন ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স সামান্য বেড়েছে। 

তথ্য অনুসারে, গতকাল ডিএসই-৩০ সূচকে থাকা সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে বীকন ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ফার্মা, জিপিএইচ ইস্পাত, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস ও বাংলাদেশ শিপিং করপোরেশনের। 

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স দশমিক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৭০১ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস ১ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২২১ পয়েন্টে দাঁড়িয়েছে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস ৩০ আগের দিনের তুলনায় ২ দশমিক ৪৬ পয়েন্ট কমে ২ হাজার ৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে গতকাল মোট ৫৫৮ কোটি টাকা লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৭৭৯ কোটি টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ২৮ দশমিক ৩ শতাংশ। গতকাল ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১২৪টির, কমেছে ২৪০টির আর অপরিবর্তিত ছিল ৩৪টির বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট লেনদেনের ৩৪ দশমিক ৮ শতাংশ নিয়ে শীর্ষে ছিল ব্যাংক খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ দশমিক ১ শতাংশ লেনদেন ছিল ওষুধ ও রসায়ন খাতের। আর ১১ দশমিক ২ শতাংশ লেনদেন নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাত। এছাড়া টেলিযোগাযোগ খাতে ৭ দশমিক ৬ ও বস্ত্র খাতের দখলে ছিল মোট লেনদেনের ৬ শতাংশ।

গতকাল ডিএসইতে ইতিবাচক রিটার্নে শীর্ষে ছিল প্রকৌশল, জীবন বীমা এবং ওষুধ ও রসায়ন খাত। এ তিন খাতে ইতিবাচক রিটার্ন এসেছে যথাক্রমে ১ দশমিক ৫, ১ দশমিক ৪ ও দশমিক ৫ শতাংশ। অন্যদিকে নেতিবাচক রিটার্নে শীর্ষে ছিল পাট, কাগজ ও ভ্রমণ খাত। এসব খাতে নেতিবাচক রিটার্ন এসেছে যথাক্রমে ২ দশমিক ৫, ২ দশমিক ৫ ও ২ শতাংশ। 

অন্যদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল দশমিক ৭ পয়েন্ট কমে ৯ হাজার ৮৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ২ দশমিক ৩ পয়েন্ট কমে ১৬ হাজার ৩৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২০১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ১৩১টির আর অপরিবর্তিত ছিল ১৬টির বাজারদর। গতকাল সিএসইতে ২৯ কোটি ৫ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে।