দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে হাতিল কমপ্লেক্স লিমিটেড। এই চুক্তির অধীনে নিজেদের আর্থিক ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে প্রাইম ব্যাংকের পেরোল ও ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন সেবা গ্রহণ করবে হাতিল। সম্প্রতি গুলশানে প্রাইম ব্যাংকের করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় হাতিলের সব কর্মকর্তা-কর্মচারী প্রাইম ব্যাংকের বিভিন্ন ব্যাংকিং সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে কার্ড, ঋণ, ডিজিটাল ব্যাংকিং সল্যুশন ও প্রেফারেনশিয়াল ব্যাংকিং সেবা। পাশাপাশি প্রতিষ্ঠানটি তাদের করপোরেট পেমেন্ট কার্যক্রমে ‘প্রাইম পে’ ডিজিটাল পোর্টাল ব্যবহার করবে, যা সময় ও খরচ সাশ্রয়ী, সহজ ও নিরাপদ একটি প্ল্যাটফর্ম।
চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী ও হাতিল কমপ্লেক্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান সেলিম এইচ রহমান।
অনুষ্ঠানে আরো ছিলেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ, ইভিপি মোহাম্মাদ সালাউদ্দিন হাজারি, ক্যাশ ম্যানেজমেন্টের এসভিপি মো. রাশেদুল হোসেন, ভিপি ও হেড অব পেরোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস, এসএভিপি মো. আবুল হাসনাত রানা, এসইও ফাহিমা নাসরিন, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মুশফিক আহমেদ ফাহিম ও রিলেশনশিপ ম্যানেজার ফারজানা জিতুসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
—বিজ্ঞপ্তি










