স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির খুলনা অঞ্চলের শাখাগুলো ও আঞ্চলিক কার্যালয়ের সর্বস্তরের নির্বাহী ও কর্মকর্তাদের অংশগ্রহণে ‘এমপ্লয়িজ কনফারেন্স ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল খুলনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত এডি ও সিইও মোহাম্মদ মোহন মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন ডিএমডি ও সিওও মো. সিদ্দিকুর রহমান, এসইভিপি ও খুলনা রিজিওনাল ম্যানেজার হায়দার নুরুন্নাহার, এসইভিপি ও চিফ রেমিট্যান্স অফিসার মো. মোশাররফ হোসাইন, এসইভিপি ও হেড অব এসএএম ডিভিশন মুহাম্মাদ সাঈদ উল্লাহ এবং ইভিপি ও সিএফও মো. আলী রেজা এফসিএমএ, সিআইপিএ।
খুলনায় স্ট্যান্ডার্ড ব্যাংকের এমপ্লয়িজ কনফারেন্স অনুষ্ঠিত
স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির খুলনা অঞ্চলের শাখাগুলো ও আঞ্চলিক কার্যালয়ের সর্বস্তরের নির্বাহী ও কর্মকর্তাদের অংশগ্রহণে ‘এমপ্লয়িজ কনফারেন্স ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।










