এ অংশীদারত্বের আওতায় শিল্প গ্রুপটির ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হবে বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চুক্তি স্বাক্ষর উপলক্ষে গতকাল ঢাকায় বিডিবিএল হেড অফিসের বোর্ডরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জসীম উদ্দিন এবং প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (ফাইন্যান্স) উজমা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

বিডিবিএলের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এ চুক্তির মাধ্যমে প্রাণ-আরএফএল গ্রুপের ডিস্ট্রিবিউটরদের অর্থ সংগ্রহ কার্যক্রম আরো সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিডিবিএলের উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আক্তারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা।