এ উপলক্ষে গত রোববার আইসিবির প্রধান কার্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, উপব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হুদা উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন আইসিবির সাবসিডিয়ারি কোম্পানিগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও মহাব্যবস্থাপকসহ করপোরেশনের বিভিন্ন পর্যায়ে কর্মরত নারীকর্মীরা।