আগামী ৩০ এপ্রিলের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে বিদ্যমান বাজারদরে এ ইউনিট বিক্রি করবে ফিনিক্স ফাইন্যান্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি আয় হয়েছে ৩৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ইউনিটপ্রতি লোকসান হয়েছিল ১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে বাজারমূল্যে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৭ টাকা ৫৯ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আলোচ্য হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১৭ পয়সা, এর আগের হিসাব বছরে ইউনিটপ্রতি লোকসান হয়েছিল ২ টাকা ৯ পয়সা।
২০১০ সালে ডিএসইতে তালিকাভুক্ত হওয়া ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের পরিশোধিত মূলধন ৬০ কোটি টাকা। পুঞ্জীভূত লোকসান ১৬ কোটি ৭৯ লাখ টাকা। মোট ইউনিট সংখ্যা ৬ কোটি। এর মধ্যে ২৫ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৯ দশমিক ৮৭ শতাংশ প্রাতিষ্ঠানিক, দশমিক শূন্য ৪ শতাংশ বিদেশী এবং ৫৫ দশমিক শূন্য ৯ শতাংশ ইউনিট সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
ডিএসইতে গতকাল ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট সর্বশেষ ৭ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে ফান্ডটির ইউনিট দর ৪ টাকা ৬০ পয়সা থেকে ৮ টাকার মধ্যে ওঠানামা করেছে।










