স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনের নেতৃত্বে কর্মকর্তা ও কর্মচারীরা এই শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
—বিজ্ঞপ্তি










