জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই), চট্টগ্রাম চ্যাপ্টারের নতুন নির্বাচিত নেতৃত্বের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। নগরীর একটি হোটেলে সম্প্রতি ‘চেইন হ্যান্ডওভার’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নবনির্বাচিত প্রেসিডেন্ট জুনায়েদ আহমেদ রাহাতের হাতে দায়িত্বের চেইন তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমএ) সভাপতি মো. আমিরুল হক, চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম সাইফুল আলম এবং পিএইচপি ফ্যামিলির পরিচালক ও মালয়েশিয়ার অনারারি কনসাল মোহাম্মদ আকতার পারভেজ।
জেসিআই চট্টগ্রামের নতুন কমিটিতে আইপিপির দায়িত্ব পেয়েছেন গোলাম সরোয়ার চৌধুরী। নির্বাহী সহসভাপতি হয়েছেন ডা. জুয়েল রহমান ও আল আমিন মেহেরাজ বাপ্পি। সহসভাপতির দায়িত্ব পালন করবেন সাদ বিন মুস্তাফিজ অনিন্দো, মো. সাদেক উর রহমান সাদাফ, অনিক চৌধুরী ও প্রকৌশলী তাইমুর আহমেদ। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মুন্তাসির আল মাহমুদ। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টু প্রেসিডেন্ট হিসেবে সায়হান হাসনাত, জিএলসি হিসেবে শাহেদ আলী সাকি এবং লোকাল ট্রেনিং কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন তৈয়্যবুর রহমান জাওয়াদ।
এছাড়া জেসিআই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চেয়ারপারসন হিসেবে শাহাব উদ্দিন চৌধুরী, মিডিয়া ও পিআর চেয়ারপারসন ডা. নুরুল কবির মাসুম, জেসিআই ইন বিজনেস চেয়ারপারসন কাইসার হামিদ ফরহাদ এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিং চেয়ারপারসন হিসেবে সাকিব চৌধুরীর নাম ঘোষণা করা হয়।
পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আনাস, ফয়সাল মাহমুদ, সারিশত বিনতে নূর, মো. জিয়া উদ্দিন, মো. রবিউল ইসলাম, শেখ মোহাম্মদ উজাইর, আবদুল্লাহ আল ফরহাদ ও কাজী আমির খসরু। ডিজিটাল কমিটি চেয়ার হয়েছেন মো. নিয়াজুর রহমান চৌধুরী এবং ইভেন্ট কমিটির চেয়ার হিসেবে দায়িত্ব পেয়েছেন আশিক আমান ইতাজ।









