এর আগে ব্যাংকটিতে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টসহ বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে তিনি করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং, ঝুঁকি ব্যবস্থাপনা এবং করপোরেট ক্রেডিট কার্যক্রম তদারকি করেছেন।

আরিফ হাসান খান ২০১৪ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে মধুমতি ব্যাংকে যোগদান করেন। পরবর্তী সময়ে ঝুঁকি গভর্ন্যান্স, করপোরেট ক্রেডিট কাঠামো এবং টেকসই ব্যাংকিং কার্যক্রম শক্তিশালী করতে ভূমিকা রাখেন।

আরিফ হাসান খান ২০০১ সালে প্রাইম ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ব্যাংকটিতে এক দশকেরও বেশি সময় কর্মরত ছিলেন। এ সময় তিনি স্ট্রাকচার্ড ফাইন্যান্স ও সিন্ডিকেশনে বিশেষ দক্ষতা অর্জন করেন।

মধুমতি ব্যাংকে যোগদানের আগে আরিফ হাসান খান ব্যাংক এশিয়া পিএলসিতে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং ইউনিট হেড অব করপোরেট অ্যাসেটস ছিলেন। এ সময় তিনি বিভিন্ন শাখায় করপোরেট ক্রেডিট অপারেশন তত্ত্বাবধান করেছেন।

ব্যাংক খাতে আরিফ হাসান খানের প্রায় ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি করপোরেট ব্যাংকিং, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, সিন্ডিকেশন, প্রজেক্ট ফাইন্যান্স এবং রেগুলেটরি কমপ্লায়েন্স বিষয়ে বিশেষভাবে দক্ষ।

আরিফ হাসান খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে এমবিএ এবং পদার্থবিজ্ঞানে এমএসসি ও বিএসসি সম্পন্ন করেছেন। এছাড়া তিনি ট্রেড ফাইন্যান্স, সিন্ডিকেটেড লোন, বেসেল-২ এবং ফাইন্যান্সিয়াল মডেলিংসহ বিভিন্ন ব্যাংকিং বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন।