ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডে (ইডকল) ক্রমাগত উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে তার কর্মকর্তাদের জন্য ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক কর্মশালার আয়োজন করে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউর অতিরিক্ত পরিচালক সাজ্জাদ হোসেন, উপপরিচালক ফারজানা ইয়াসমিন এবং যুগ্ম পরিচালক তরুণ তপন ত্রিপুরাসহ বিশেষজ্ঞদের একটি দল। এ সময় ইডকলের নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোর্শেদ এ কর্মশালার গুরুত্ব তুলে ধরেন এবং মানি লন্ডারিং প্রতিরোধের ওপর জোর দেন।
মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধে ইডকলের কর্মশালা
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডে (ইডকল) ক্রমাগত উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে তার কর্মকর্তাদের জন্য ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক কর্মশালার আয়োজন করে।










