নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম ভিডিওর সঙ্গে তুমুল প্রতিযোগিতার মুখে একজোট হলো ওয়াল্ট ডিজনি ও ওয়ার্নার ব্রস ডিসকভারি। গ্রীষ্ম থেকে একই ব্যান্ডেল অফারে যুক্তরাষ্ট্রের দর্শকরা দেখতে পাবেন তিন ওটিটি প্লাটফর্ম ডিজনি প্লাস, হুলু ও ম্যাক্স। পরিবারবান্ধব শোর জন্য পরিচিত ডিজনি, অন্যদিকে ওয়ার্নারে রয়েছে সব বয়সী দর্শকের উপযোগী অনুষ্ঠান। দুই মিডিয়া জায়ান্টের একজোট হওয়া এবারই প্রথম নয়। ফেব্রুয়ারিতে এক ঘোষণায় বলা হয়েছিল, আগামী শরতে ওয়াল্ট ডিজনি ও ওয়ার্নার ব্রস নতুন একটি প্লাটফর্ম চালু করবে। এতে ফিফা বিশ্বকাপ থেকে মেজর লিগ বেসবলসহ প্রধান সব ক্রীড়া ইভেন্ট অন্তর্ভুক্ত থাকবে। খবর বিবিসি
ওটিটিতে জোট বাঁধল ডিজনি-ওয়ার্নার
নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম ভিডিওর সঙ্গে তুমুল প্রতিযোগিতার মুখে একজোট হলো ওয়াল্ট ডিজনি ও ওয়ার্নার ব্রস ডিসকভারি।










