আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইসিবি এএমসিএল) পরিচালিত আট মিউচুয়াল ফান্ডের ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ফান্ডগুলোর পর্ষদ।
তথ্য অনুসারে, সভায় আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-ওয়ান, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ান ও আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের আলোচ্য হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে।
২০২৪ হিসাব বছরে আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৯ পয়সা। আগের হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় ছিল ১৪ পয়সা। আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট ফান্ডের ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। আগের হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় ছিল ২২ পয়সা। আলোচ্য হিসাব বছরে আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-ওয়ানের ইউনিটপ্রতি আয়ের তথ্য উল্লেখ নেই। আগের হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় ছিল ৪২ পয়সা।
ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের ইউনিটপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৯ পয়সা। আগের হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় ছিল ২১ পয়সা (পুনর্মূল্যায়িত)। আইসিবি এএমসিএল থার্ড এনআরবি ফান্ডের ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭৪ পয়সা। আগের হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় ছিল ৩ পয়সা (পুনর্মূল্যায়িত)।
প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল ফান্ডের ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। আগের হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় ছিল ৩ পয়সা (পুনর্মূল্যায়িত)।
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ানের ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭৪ পয়সা। আগের হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় ছিল ১৭ পয়সা (পুনর্মূল্যায়িত)।
আইসিবি এএমসিএল সেকেন্ড ফান্ডের ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৬ পয়সা। আগের হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় ছিল ৩ পয়সা (পুনর্মূল্যায়িত)।










