পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে মনজুরুর রহমান পুনর্নির্বাচিত হওয়ায় চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের সহসভাপতি ও সাউথইস্ট ব্যাংকের এমডি নুরুদ্দিন এম ছাদেক হোসাইন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক ও এনসিসি ব্যাংকের ইভিপি আবদুল্লাহ-আল-কাফি মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামী ব্যাংকের ইভিপি একেএম শহিদুল হক খন্দকার, আন্তর্জাতিক সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন খান এবং সমন্বয়ক এসএম হাবিব মহসিন সুধনসহ কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
পূবালী ব্যাংকের চেয়ারম্যানকে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির অভিনন্দন
পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে মনজুরুর রহমান পুনর্নির্বাচিত হওয়ায় চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের সহসভাপতি ও সাউথইস্ট ব্যাংকের এমডি নুরুদ্দিন এম ছাদেক হোসাইন।










