চূড়ান্ত খেলায় মুখোমুখি হয় বিএএফ শাহীন কলেজ (কুর্মিটোলা) ও ঢাকা কলেজ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিএএফ শাহীন কলেজ এবং রানার্সআপ হয় ঢাকা কলেজ।
প্রতিযোগিতায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলার রাফসান। এছাড়া সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন একই কলেজের ছাত্র নাঈম।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান, শিক্ষার্থী সেবা ও কল্যাণ বিভাগের উপপরিচালক ড. জিয়ারত এইচ খান, প্রধান জনসংযোগ কর্মকর্তা আবু মিয়া আকন্দ তুহিনসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়া অংশগ্রহণকারী কলেজগুলোর প্রতিনিধি ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া দপ্তরের সমন্বয়ক মো. জয়নাল আবেদীনের সার্বিক তত্ত্বাবধানে প্রতিযোগিতাটি আয়োজন করা হয়। আয়োজনে যৌথভাবে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া দপ্তর ও শিক্ষার্থীবিষয়ক দপ্তর। প্রতি বছর আয়োজিত এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।










