দেশের বাজারে এসেছে সনির নতুন প্রজন্মের নয়েজ ক্যানসেলিং হেডফোন ১০০০এক্সএমসিক্স। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এক আয়োজনে পণ্যটির আনুষ্ঠানিক উন্মোচন করেছে জাপানি ব্র্যান্ড সনির বাংলাদেশে একমাত্র পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, যা ‘সনি-স্মার্ট’ নামে পরিচিত। অনুষ্ঠানে প্রি-অর্ডার করা গ্রাহকদের হাতে হেডফোনটি উপহারসহ তুলে দেয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানানো হয়। এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের পরিচালক তানভীর হোসেন, সনি ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, স্টার টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া, কণ্ঠশিল্পী সালমা আক্তার, সাজিয়া সুলতানা পুতুল, সাব্বির জামান, শাহরিয়ার রাফাত, বিউটি খান ও ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার শীর্ষ দশে থাকা জান্নাতুল ফেরদৌস অন্বেষা। এছাড়া সনি-স্মার্টের জেনারেল ম্যানেজার (সেলস) সারোয়ার জাহান চৌধুরী, ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) আজাদ রহমানসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন স্তরের কর্মকর্তারাসহ গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

সনি-স্মার্ট জানিয়েছে, নতুন এই হেডফোনে রয়েছে উন্নত নয়েজ ক্যানসেলিং প্রযুক্তি, যা ডুয়াল প্রসেসর কিউএনটু ও ভিথ্রি এবং ১২টি মাইক্রোফোন ব্যবহার করে আশপাশের শব্দ ঠেকাতে সক্ষম। এতে আছে ৩০ মিমি কার্বন ফাইবার ড্রাইভার, এলডিএসি এবং ডিএসইই এক্সট্রিম প্রযুক্তি, যা উন্নত অডিও মান নিশ্চিত করে। হেডফোনটিতে আছে ৬টি মাইক্রোফোন ও বিটারফর্মিং প্রযুক্তি, যা কলের সময় অপর প্রান্ত থেকে কণ্ঠস্বর পরিষ্কার শোনায়। ব্যবহারকারীর অবস্থান বুঝে নিজে থেকেই সেটিংস সমন্বয় করতে পারে এই ডিভাইস। ৩৬০ রিয়েলিটি অডিও এবং হেড ট্র্যাকিং ও জেশচার নিয়ন্ত্রণের সুবিধাও আছে এতে।

হেডফোনটি একসঙ্গে দুটি ডিভাইসে সংযুক্ত হতে পারে। এলই অডিও ও অরাকাস্ট সাপোর্ট করায় এর ব্যবহার আরো সহজ। মাত্র ৩ মিনিট চার্জে এটি প্রায় ৩ ঘণ্টা চলতে পারে ও একবার পুরো চার্জে ৩০ ঘণ্টা পর্যন্ত ব্যবহারযোগ্য। উন্নত মানের ভেগান লেদার হেডব্যান্ড ও ভাঁজ করা ডিজাইন থাকায় এটি আরামদায়ক ও সহজে বহনযোগ্য। কালো, প্ল্যাটিনাম সিলভার ও মিডনাইট ব্লু— এই তিনটি রঙে বাজারে পাওয়া যাচ্ছে হেডফোনটি।

হেডফোনটির মূল্য ধরা হয়েছে ৮০ হাজার ৯০০ টাকা। কিন্তু বিশেষ অফারে সনি-স্মার্ট এটি ৫৯ হাজার ৯০০ টাকায় বিক্রি করছে। যারা প্রি-অর্ডার করেছেন তারা পেয়েছেন মাত্র ৫৪ হাজার ৯০০ টাকায়। সঙ্গে ছিল পাঁচটি নিশ্চিত উপহার— স্মার্ট ডিজিটাল ওয়াচ, স্মার্ট ইয়ারবাড, ১০ হাজার এমএএইচ ক্ষমতার ওয়্যারলেস পাওয়ার ব্যাংক, এক্সেসরিজ পাউচ ও একটি সারপ্রাইজ গিফট।

উল্লেখ্য, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাংলাদেশের শীর্ষস্থানীয় আইসিটি পণ্য পরিবেশক। বিশ্বের ১০০টির বেশি ব্র্যান্ডের পণ্য বাজারজাত করে প্রতিষ্ঠানটি। ২০২১ সালের ২৬ নভেম্বর সনি’র সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বাংলাদেশে ইলেকট্রনিক্স পণ্য ও সেবা পরিবেশন করছে স্মার্ট টেকনোলজিস। বর্তমানে সারা দেশে ৩০টি নিজস্ব শোরুম, ২১০টির বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারের মাধ্যমে জেনুইন সনি পণ্য সরবরাহ করছে সনি-স্মার্ট।

—বিজ্ঞপ্তি