নতুন এ ইউনিটের মাধ্যমে নবজাতকের নিবিড় পরিচর্যা এবং শিশু স্বাস্থ্যসেবায় আরো সমন্বিত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে হাসপাতালটি। সম্প্রতি এক অনুষ্ঠানে ল্যাবএইড গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডা. এএম শামীম আনুষ্ঠানিকভাবে ইউনিটটি উদ্বোধন করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নবজাতক ও শিশুদের বিশেষায়িত চিকিৎসার জন্য নিও পেড জোনে আধুনিক নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ), ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) এবং ট্রানজিশনাল পেডিয়াট্রিক বেডস সুবিধা রয়েছে। এসব সেবার মাধ্যমে নবজাতকের নিবিড় পরিচর্যা, সময়োপযোগী চিকিৎসা এবং সমন্বিত স্বাস্থ্যসেবা আরো কার্যকরভাবে দেয়া সম্ভব হবে।
ল্যাবএইড বলছে, নতুন এ উদ্যোগ নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক মান প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। আধুনিক চিকিৎসা প্রযুক্তি, অভিজ্ঞ চিকিৎসক এবং রোগীকেন্দ্রিক সেবার সমন্বয়ে ভবিষ্যতেও নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাবে প্রতিষ্ঠানটি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহমদ দাউদসহ হাসপাতালের কনসালট্যান্ট, চিকিৎসক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।










