ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। 

সভায় নির্বাহী কমিটির অনুমোদন ক্ষমতার আওতায় ব্যাংকের বিভিন্ন বিনিয়োগ প্রস্তাব পর্যালোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় নির্বাহী কমিটির সদস্য হাফেজ মো. এনায়াত উল্লা, লিয়াকত আলী চৌধুরী, ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহম্মদ, মো. রফিকুল ইসলাম ও খাজা শাহরিয়ার উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান, কোম্পানি সচিব মোহাম্মদ মনিরুজ্জামান এবং সংশ্লিষ্ট নির্বাহীরা সভায় অংশ নেন।