চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের সেরা পারফরম্যান্সের জন্য এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড তাদের বিক্রয় ও বিপণন বিভাগের কর্মকর্তাদের সম্মাননা দিয়েছে। সম্প্রতি ঢাকার বাংলামোটরে অবস্থিত রূপায়ন ট্রেড সেন্টারের এনআরবি লাইফ মিলনায়তনে ‘স্টার অব দ্য সেকেন্ড কোয়ার্টার সেলিব্রেশন-২০২৫’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
এতে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. শাহ্ জামাল হাওলাদার। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রোস্তম আলী, শরীফ মো. শহিদুল ইসলাম, মো. জসিম উদ্দিন, এইচ.এম. মিলন রহমান এবং মো. বেলায়েত হোসেন (মিলন)।
অনুষ্ঠানে দ্বিতীয় প্রান্তিকে সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম অর্জনকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানপ্রাপ্ত বিক্রয় কর্মকর্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে উপহার তুলে দেয়া হয়। তাদের এই স্বীকৃতি কোম্পানির বিক্রয় কার্যক্রমে উদ্দীপনা যোগাবে বলে জানান আয়োজকেরা।
—বিজ্ঞপ্তি










