সম্প্রতি নগরীর শিববাড়ী কেডিএ মসজিদের বিপরীত পাশে অবস্থিত আউটলেটের এ গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সারা লাইফস্টাইলের ডিজিএম ও হেড অব অপারেশনস শাকিব আহসান, হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস ফারাজ হোসেন রুম্মানসহ আরো অনেকে। শাকিব আহসান বলেন, আমরা কাস্টমারের আরো কাছাকাছি যেতে চাই। কাস্টমারদের এমন একটি অভিজ্ঞতা দিতে চাই যেখানে থাকবে যত্ন, স্টাইল এবং বিশ্বাস। —বিজ্ঞপ্তি