মানবসম্পদ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি যুক্ত করতে এমআইএইচসিএমের ক্লাউডভিত্তিক সমাধান চালু করতে যাচ্ছে এক্সপো গ্রুপ। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি সম্প্রতি এমআইএইচসিএমের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।

চুক্তি অনুযায়ী, এক্সপো গ্রুপ তাদের মানবসম্পদ ব্যবস্থাপনায় এমআইএইচসিএম এন্টারপ্রাইজ সল্যুশন ব্যবহার করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এক্সপো গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান মানবসম্পদ কর্মকর্তা আয়েশা সাঈদ ও পরিচালক মাশরুর আনাম। অন্যদিকে, এমআইএইচসিএমের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ কান্ট্রি লিড আনোয়ার পারভেজ।

এই অংশীদারত্ব নিয়ে আয়েশা সাঈদ বলেন, এমআইএইচসিএমের সহযোগিতায় আমাদের মানবসম্পদ তথ্য ব্যবস্থাপনা আরো শক্তিশালী হবে। এই অংশীদারিত্ব মানবসম্পদ ব্যবস্থাকে আরো দক্ষ করার মাধ্যমে আধুনিক সেবা নিশ্চিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

—বিজ্ঞপ্তি