ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফারগুলো উপভোগ করা যাবে ২১ মার্চ, ২০২৬ পর্যন্ত।

সুপারস্টোর: রমজান ও ঈদকে সামনে রেখে বিকাশ অ্যাপের ‘D2’ কুপন ব্যবহার করে আগোরা, মীনা বাজার, ইউনিমার্ট, প্রিন্স বাজার, বেঙ্গল মিট, হোলসেল ক্লাব, খুলশি মার্ট, উৎসব সুপার মার্কেটসহ আরো বিভিন্ন সুপারস্টোরে ৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ‘D3’ কুপনে স্বপ্ন ও ডেইলি শপিংয়ে মিলছে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ছাড়।

লাইফস্টাইল ব্র্যান্ড: ‘S3’ কুপনে সেইলরে ৩০০ ও সারা লাইফস্টাইলে ২০০ টাকা পর্যন্ত ছাড় মিলছে। ‘D1’ কুপন ব্যবহার করে মি. ডিআইওয়াই, আর্টিসান, কান্ট্রি বয়, দর্জি বাড়ি, এক্সটেসি, ফ্যাব্রিলাইফ, ফ্রিল্যান্ড, ইয়েলো, ইলিয়েন, কে-ক্রাফট, বিশ্বরঙ, অঞ্জনস, র নেশন, শৈল্পিক, স্মার্টেক্স, টেক্সমার্ট, হুর, গয়না বাক্স, সানভিসসহ আরো বিভিন্ন ব্র্যান্ডে রমজানজুড়ে সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ‘D5’ কুপনে তাকদুম ও মিনিসো বাংলাদেশসহ বিভিন্ন মার্চেন্টে ২০০ টাকা পর্যন্ত ছাড় মিলছে। ‘D8’ কুপন ব্যবহার করে ইজি ফ্যাশন, জেন্টেল পার্ক, ইনফিনিটি মেগা মল, লুবনান, রিচম্যান, টপ টেন ফ্যাব্রিক্স অ্যান্ড টেইলার্সসহ আরো বিভিন্ন আউটলেটে ৩০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এছাড়া আড়ংয়ে বিকাশ পেমেন্টে মিলছে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

অনলাইন মার্কেটপ্লেস: দারাজে বিকাশ পেমেন্টে ৬০ টাকার ডিসকাউন্ট ভাউচার রয়েছে। স্টার টেক-অনলাইন, অথবা, রবিশপ, লুবনান, অ্যারোমেটিকাসহ বিভিন্ন অনলাইন শপে ১০ থেকে ২০ শতাংশ হারে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। আমার পেট, পেট ফুড বিডি ও পেট মামা থেকে পোষা প্রাণীর পণ্য অর্ডার করলেও একই সুবিধা প্রযোজ্য।

রেস্টুরেন্ট: দেশজুড়ে দুই হাজারের বেশি রেস্তোরাঁয় ‘D4’ কুপন ব্যবহার করে সর্বোচ্চ ৭৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। পাশাপাশি ২৫০টির বেশি অন্যান্য খাবারের দোকান ও বেকারিতে ইফতার অর্ডারে মিলতে পারে আরো ৫০০ টাকা পর্যন্ত ছাড়।

ইলেকট্রনিকস ও ফার্নিচার: ‘D6’ কুপনে সারা দেশে ওয়ালটন প্লাজা, হায়ার, সিঙ্গার, ভিশন এম্পোরিয়াম, অ্যাপল মার্ট বিডি ও গ্যাজেট অ্যান্ড গিয়ারের ১,২০০টির বেশি আউটলেটে ২০০ টাকা পর্যন্ত ছাড় মিলছে।