রিটেইলারদের সঙ্গে সম্পর্ক আরো সুদৃঢ় করা এবং তাদের ব্যবসায়িক অগ্রযাত্রায় উৎসাহ দিতে দেশব্যাপী কনফিডেন্স সিমেন্টের উদ্যোগে চলছে ‘কনফিডেন্স সিমেন্ট রোডমাস্টার’ শীর্ষক ক্যাম্পেইন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি রংপুরের একটি বিনোদন কেন্দ্রে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় র‍্যাফল ড্রর মাধ্যমে নির্বাচিত লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার তিনজন রিটেইলারকে মোটরসাইকেল পুরস্কার দেয়া হয়। সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জহির উদ্দিন আহমদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন চিফ মার্কেটিং অফিসার নাসির উল আলম সুমন; ডেপুটি জেনারেল ম্যানেজার জানে আলম মোহাম্মদ রুবায়েত এবং ব্র্যান্ড অ্যান্ড রিসার্চ হেড অনিন্দ্য সরকার।

অনুষ্ঠানে রিটেইলারদের ব্যবসায়িক কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন সিইও জহির উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘তাদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ককে আরো শক্তিশালী করা এবং অবদানকে স্বীকৃতি দেয়ার লক্ষ্যেই রোডমাস্টার ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।’ ভবিষ্যতেও ডিলার ও রিটেইলারদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা এবং অংশীদারত্ব জোরদারে বিভিন্ন উদ্যোগ অব্যাহত রাখা হবে বলেও জানান সিইও।