এলকো ওয়্যারস অ্যান্ড কেবলস লিমিটেডের ‘বার্ষিক সেলস কনফারেন্স ২০২৩-২৪’ সম্প্রতি ধানমন্ডির একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন কোম্পানির এমডি ও সিইও তারেক মাহমুদ মতিন। এছাড়া আরো উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক (অর্থ) মো. গোলাম মোরশেদ রাসেল, পরিচালক (করপোরেট ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং) মো. কামাল হোসেন মজুমদার ডলার, নির্বাহী পরিচালক সাফকাত শহীদ মোহাম্মাদ খৈয়াম এবং নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) মো. মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপণন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন।
এলকো ওয়্যারস অ্যান্ড কেবলসের বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত
এলকো ওয়্যারস অ্যান্ড কেবলস লিমিটেডের ‘বার্ষিক সেলস কনফারেন্স ২০২৩-২৪’ সম্প্রতি ধানমন্ডির একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।










