দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুলাই) রেনেসন্স ঢাকা গুলশান হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. এইচবিএম ইকবাল।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মঈন ইকবালসহ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য পরিচালক বিএইচ হারুন এবং আব্দুস সালাম মুর্শেদী এমপিসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. এইচবিএম ইকবাল ২০২৪ সালের প্রথম অর্ধবছরের সাফল্য এবং বাংলাদেশের সর্বোচ্চ র‍্যাংকিং ট্রিপল এ অর্জনের জন্য ব্যাংকের ম্যানেজমেন্ট, শাখা প্রধান এবং আঞ্চলিক প্রধানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সাফল্যের এ প্রবণতা ২০২৪ সালের দ্বিতীয় অর্ধেও ব্যাংকিং খাতে নিজেদের অবস্থান আরো সমৃদ্ধ করে দেশের অন্যতম সেরা ব্যাংক হিসেবে অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্যাংকের এমডি এবং সিইও মোহাম্মদ আবু জাফর ২০২৪ সালের শেষে প্রিমিয়ার ব্যাংককে দেশের অন্যতম সেরা ব্যাংকের তালিকায় আরো এগিয়ে নিতে টেকসই প্রবৃদ্ধি এবং কমপ্লায়েন্স সেবা প্রদানে সবাইকে আহ্বান জানান।

সম্মেলনে অংশগ্রহণকারী সব শাখা প্রধান, আঞ্চলিক প্রধান এবং প্রধান কার্যালয়ের সব বিভাগীয় প্রধান ২০২৪ সালের প্রথম অর্ধবছরে ব্যাংকের ব্যবসায়িক কর্মক্ষমতা পর্যালোচনা করেন এবং ২০২৪ সালের পূর্ণ লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে ব্যাংক ব্যবসায় উন্নয়নের কলাকৌশল এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ওপর গুরুত্ব আরোপ করেন। বিজ্ঞপ্তি