এ চুক্তির মাধ্যমে প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয় বর্তমান ইকবাল টাওয়ার থেকে সরিয়ে আধুনিক, পরিবেশবান্ধব ও ঢাকা শহরের সর্বোচ্চ টাওয়ার (৪০ তলা) শান্তা পিনাকল ভবনে স্থানান্তরিত হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান, স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম নূরুল আলম, সিজিআইএ, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মনজুর মফিজ, শান্তা হোল্ডিংস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার এম হাবিবুল বাসিত, এক্সিকিউটিভ ডিরেক্টর (গ্রুপ ফাইন্যান্স) এম আনিসুল হক, চিফ সেলস অফিসার মোহাম্মদ শিহাব আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মনজুর মফিজ বলেন, ‘রাজধানীর সর্বাধুনিক ও সর্বোচ্চ ইমারতে প্রিমিয়ার ব্যাংকের এ স্থানান্তর ব্যাংকটির বিবর্তনে একটি অতি উল্লেখযোগ্য পদক্ষেপ যা ব্যাংকটির জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।’ নতুন প্রধান কার্যালয় পিনাকলে উন্নত অবকাঠামো, সম্প্রসারিত কর্মপরিসর এবং আধুনিক সুবিধা ব্যাংকের গ্রাহক ও অংশীজনদের জন্য আরো দ্রুত, কার্যকর ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করবে। —বিজ্ঞপ্তি










