চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের (সিএমটিএফ) দ্বি-বার্ষিক (২০২৬-২৮) মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে গ্লোবাল হেলথ কেয়ারের স্বত্বাধিকারী মো. আবদুল আলিম রাজু সভাপতি ও মো. আলা উদ্দিন মানিক সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। গত শনিবার (১০ জানুয়ারি) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সালাউদ্দিন সুমন। ফোরাম সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন সম্পন্ন হয়।

নির্বাচনে বিজয়ী কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি নুরুল আনোয়ার জীবন ও মোহাম্মদ ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন মাহামুদ ও মো. সাইদ হোসেন, কোষাধ্যক্ষ ও অফিস সম্পাদক রেশমা সুলতানা, সংস্কৃতিবিষয়ক সম্পাদক নিলয় বসাক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আলিফ রহমান অখিল, কল্যাণ ও প্রকাশনা সম্পাদক গোলাম মোস্তফা, আইন ও প্রশিক্ষণ সম্পাদক দিদারুল আফসার, গবেষণা ও উন্নয়ন সম্পাদক নাসির উদ্দিন বিপ্লব, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক মো. মহিউদ্দিন জালাল চোধুরী, দেশীয় স্বাস্থ্য সেবা সম্পাদক জিয়াউল হক এবং ভ্রমণ ও ট্যুরিজম সম্পাদক মীর মোহাম্মদ ফয়সাল।

উল্লেখ্য, মেডিকেল ট্রাভেল খাতের পেশাজীবীদের সংগঠন চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরাম রোগীদের দেশ-বিদেশে চিকিৎসা সেবা নিতে সঠিক তথ্য সহায়তা, সেবা ব্যবস্থাপনার সমন্বয় এবং ও স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করে থাকে।